জামালপুর প্রতিনিধি: ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’- সময়োপযোগী এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী পালিত এই সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত দিনের কর্মসূচি শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আজিজুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মৌসুমী খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাগত সাহা, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান এবং বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে সবাইকে নিয়মিত সবুজ শাকসবজি এবং ফরমালিনমুক্ত নিরাপদ ফলমূল খাদ্য তালিকায় রাখার পরামর্শ দেন তারা।

বক্তারা আরও উল্লেখ করেন, শুধু পুষ্টিকর খাবার গ্রহণই যথেষ্ট নয়; সুস্বাস্থ্যের জন্য নিয়মিত শরীরচর্চা ও কায়িক শ্রমও অত্যন্ত জরুরি। সুস্থ দেহ ও মন গঠনের মাধ্যমেই সমৃদ্ধশালী ও স্বনির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version