রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

বহুল প্রতীক্ষিত ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম আজ (বুধবার) ডিমলা উপজেলায় শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বে যারা কার্ডের জন্য আবেদন করেছেন, তারা নির্ধারিত সময়ের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে নিজ নিজ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে কার্ড সংগ্রহ করতে পারবেন।

প্রশাসন আরও জানিয়েছে, আগামীকাল ২৩ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল সরবরাহ করা হবে না। জনস্বার্থে এবং জ্বালানি বিতরণে শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

আজ বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো থেকে কার্ড বিতরণ করা হয়। আবেদনকারীদের নিজ নিজ আবেদনকৃত দপ্তর থেকেই কার্ড সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সকল আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে কার্ড সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version