বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও নিজের উদ্যোগে গড়া একটি মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার দিনভর বগুড়ায় বিভিন্ন কর্মসূচি শেষ করে রাত সোয়া ৭টায় প্রধানমন্ত্রী বগুড়া প্রেসক্লাবের নিজস্ব বহুতল ভবনের উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সাংবাদিক ভাইদের জন্য নতুন বিল্ডিং উদ্বোধন করলাম। যে কাজটি আমরা বহু বছর আগে শুরু করেছিলাম, সেই কাজটি আমরাই সম্পন্ন করেছি। আশা করবো বগুড়ার সাংবাদিক ভাইয়েরা বগুড়ার বিভিন্ন বিষয় জাতির সামনে তুলে ধরবেন। যাতে আমরা বগুড়ার জন্য ভালো কিছু করতে পারি।’

এ সময় বগুড়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর শাখা স্থাপনের ব্যাপারে সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আপনারা সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করুন। তারপর আমি দেখছি কী করতে পারি, ইনশাল্লাহ।’
পরে তারেক রহমান প্রেসক্লাব চত্বরে একটি সোনালু ফুলের চারা রোপণ করেন।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী নিজের উদ্যোগে গড়া বায়তুর রহমান মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version