নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে শিশুদের হাম ও রুবেলা সংক্রমণ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রম শুরু হয়।

উপজেলার বিরিশিরি ওয়াইডব্লিউসি (YWCA) নার্সারী স্কুলে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. এ এস এম তানজিরুল ইসলাম রায়হান।

উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। ওয়াইডব্লিউসি’র সভানেত্রী লুদিয়া রুমা সাংমা’র সভাপতিত্বে এবং এফপিআই দ্বীন মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ সাহা এবং স্থানীয় সাংবাদিক ধ্রুব সরকার প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে ডা. এ এস এম তানজিরুল ইসলাম রায়হান বলেন, “এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হামের (এমআর) টিকা প্রদান করা হবে। এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হলে অত্র এলাকায় হাম-রুবেলা সংক্রমণের ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে এবং শিশুদের সার্বিক রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রম। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সুরক্ষিত রাখতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার এবং শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version