জামালপুর প্রতিনিধি: শিশুদের মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষার লক্ষ্যে জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে জামালপুর ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

জামালপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সার্বিক সহযোগিতায় আয়োজিত টিকাদান এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জামালপুর সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেস আলী মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামালপুর জেলার সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিমসহ স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এবারের জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আওতায় জামালপুর জেলার ৭টি উপজেলা, ৮টি পৌরসভা এবং ৬৮টি ইউনিয়নের বিপুল সংখ্যক শিশুকে টিকার আওতায় আনা হবে। ৬ মাস থেকে শুরু করে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৬৬ হাজার ৮৯০ জন শিশুকে এই টিকা দেওয়া হবে।

বক্তারা বলেন, হাম ও রুবেলা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগ। এই রোগ প্রতিরোধে সঠিক সময়ে টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। তাই নির্ধারিত বয়সের কোনো শিশু যেন এই জরুরি টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সকল স্তরের অভিভাবককে সর্বোচ্চ সচেতন হওয়ার আহ্বান জানান তারা। একইসাথে এই কর্মসূচিকে শতভাগ সফল করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version