কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। ​শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এবারের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল কমলগঞ্জের বৈচিত্র্যময় জাতীগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মণিপুরি, খাসিয়া, গারো ও চা-জনগোষ্ঠীসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় যোগ দেন।রঙিন ফেস্টুন, লোকজ ঐতিহ্যের মুখোশ এবং ঢাক-ঢোলের শব্দে পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।

যা পুরো আয়োজনকে একটি অসাম্প্রদায়িক এবং সর্বজনীন উৎসবে পরিণত করে। ​শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন স্থানীয় শিল্পীরা।

এসময় ​উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান,কমলগঞ্জ থানার ওসি মো.আব্দুল আউয়াল, কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়,জেলা বিএনপির সদস্য মো.দুরুদ আহমদ, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো.মাহবুবুল আলম ভূঁইয়া সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এ আনন্দ আয়োজনে অংশ নেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version