তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পৌর এলাকার আলোচিত শাপলাবাগ এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে পাঁচজন চিহ্নিত অপরাধীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল সোমবার (১৩ই এপ্রিল) শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার মো: ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে পুলিশের একটি টিম রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে সোনার বাংলা রোড শাপলাবাগ রেল কলোনি থেকে চিহ্নিত ত্রাস একাধিক মামলার আসামি সাগর আহম্মেদ (২৩), ফারুক হোসেন (৩২), আরিফ হোসেন (২৮), শরীফ হোসেন (২৩) ও মিজানুর রহমান মিজানকে (৩০) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায় দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের শাপলাবাগ ও সোনারবাংলা রোড়, রেলস্টেশন এলাকার একটি চক্র মানুষকে বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছে। এবং পর্যটকদের জন্য এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে আসছিল।

এছাড়াও গত ১২ই এপ্রিল রাতের বেলা শাপলাবাগ রেলওয়ে এলকায় সিএনজি শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি লুৎফর রহমানকে মারপিট ধারালো অস্ত্র দিয়ে করে গুরুতর আহত করে। গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version