বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪

আটপাড়া প্রতিনিধি:

ফজলুল করিম আঙ্গুর পুরনোকে বিদায় আর নতুনকে স্বাগত জানাতে উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে নেত্রকোণা। পহেলা বৈশাখ উপলক্ষে জেলার সর্বত্র ছিল আনন্দ, ঐতিহ্য আর সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জাতীয় সঙ্গীত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের “এসো হে বৈশাখ” সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয় নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা।  এবারের প্রতিপাদ্য “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” সামনে রেখে আয়োজন করা হয় দিনব্যাপী নানা কর্মসূচি।

উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিসৌধ মাঠ থেকে বের হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাছুম চৌধুরি,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা (কমান্ডার) শামসুল হক সান্তু সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রায় গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে তুলে ধরা হয় নান্দনিকভাবে—রঙিন মুখোশ, লোকজ প্রতীক, নৌকা, পাখি ও গ্রামীণ জীবনের বিভিন্ন অনুষঙ্গ উৎসবকে করে তোলে প্রাণবন্ত। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ অংশ নেন এ আনন্দ মিছিলে।

এদিকে, বিভিন্ন স্কুল-কলেজের উদ্যোগে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বৈচিত্র্যময় পোশাক, আলপনা আর লোকজ সাজে তারা যেন বৈশাখের প্রাণ হয়ে ওঠে। অনেকেই বাংলার চিরায়ত সংস্কৃতিকে ধারণ করে ভিন্নধর্মী উপস্থাপনায় শোভাযাত্রায় যোগ দেন। দিনজুড়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত, নৃত্য পরিবেশনা এবং গ্রামীণ মেলার আয়োজন। ঐতিহ্যবাহী নানা খাবারের সমাহারে উৎসব পায় ভিন্ন মাত্রা। সব মিলিয়ে, উৎসবের এ দিনে আটপাড়ায় সৃষ্টি হয় এক মিলনমেলা—যেখানে ধর্ম-বর্ণ-ভেদাভেদ ভুলে মানুষ একসঙ্গে উদযাপন করে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version