সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত  । মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বর্ষবরণ জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট প্রাঙ্গণের জুলাই চত্বরে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অনুষ্ঠানের শুরু হয়।  দিবসটি উপলক্ষে জুলাই চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।  এ সময় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত র্যালী পূর্বে জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়া  বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন  এবং জেলা সকল হাওরে বোরো ফসল সুষ্ঠভাবে কর্তনের জন্য সকলের কাছে দোয়া চান। র্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলার ঐতিহ্য লাটি খেলা, সাপ খেলা অনুষ্ঠিত হয়।

পরে র্যালীতে অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানকে পুরষ্কার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম , অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ,  অতিরিক্ত জেলা  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আয়শা আক্তার, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্য অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ,  জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. শেরনূর আলী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  সেলিম উদ্দিন আহমদ,  রেজাউল করিম,  মোনাজির হোসেন সুজন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম,  মানবাধিকার কর্মী মুহাম্মদ আমিনুল হক,  জেলা শ্রমিক দলের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন প্রমুখ। এছাড়া জেলার ছাতক, তাহিরপুর উপজেলা সহ বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক- সামাজিক সংগঠন বাংলা নববর্ষের শোভা যাত্রা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version