নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় মাদকের বিস্তার রোধে পুলিশের নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চানগাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে নজরুল ইসলাম (৪৫) নামের চিহ্নিত ও পেশাদার এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের নাগবাড়ি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকাকে মাদকমুক্ত করতে মদন থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে আসছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চানগাঁও ইউনিয়নের নাগবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মদন থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সালের নেতৃত্বে অভিযানে এসআই হাসেম, এসআই উত্তম এবং এএসআই সাকিবসহ পুলিশের সঙ্গীয় একটি চৌকস দল অংশ নেয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে নজরুলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত নজরুল এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে সে এলাকায় গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিল। এর আগেও মাদক ব্যবসার দায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল। জামিনে বেরিয়ে পুনরায় অবৈধ ব্যবসায় লিপ্ত হয়। তার বিরুদ্ধে মদন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নজরুল ইসলাম নামের পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সে এর আগেও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছিল। যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version