শনিবার (১১ এপ্রিল) ফ্লোরিডার উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেন ট্রাম্প। বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেছেন, ‘ইসলামাদে যাই ঘটুক না কেন, আমরা জয়ী হয়েছি। চুক্তি হবে কি হবে না— তা নিয়ে আমার কিছু যায়-আসে না।
এই যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল শনিবার থেকে সংলাপ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিদের মধ্যে। মার্কিন প্রতিনিধি দলটিকে নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহম্মদ বাঘের ঘালিবাফ। প্রায় ২০ ঘণ্টা ধরে বৈঠক করছেন তারা।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা ওই দেশকে (ইরান) পরাজিত করেছি। এখন দেখা যাক কী হয়। হয়তো তারা চুক্তিতে আসবে, হয়তো আসবে না— এটা কোনো ব্যাপার নয়। যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা জিতবো।’ -সূত্র : এএফপি।
