মনিরুজ্জামান খান গাইবান্ধা:
সদ্য যোগদানকারী নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন কোর্স ২০২৬ শীর্ষক শনিবার (১১ এপ্রিল), দুপুরে গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশন ভবনে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন কোর্স উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. তোফাজ্জল হোসেন।
এদিকে জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজকরা বলেন, এ ধরনের অনুষ্ঠান নবীন আইনজীবীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও দক্ষ জনবল গড়ে তুলতে সহায়ক হবে।
এতে নবীন আইনজীবীরা তাদের বিভিন্ন মতামত প্রকাশ করেন সেই সাথে বার এসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আহবায়ক .অ্যাডভোকেট মো. সেকেন্দার আযম আনামের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কোর্সে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিপি আব্দুল হালিম প্রামানিক, অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম বুলু, অ্যাডভোকেট এএইচএম গোলাম শহীদ রঞ্জু, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ,অ্যাডভোকেট আবদুল মজিদ,অ্যাডভোকেট সাইদ আল আসাদ ছাড়াও অন্যান্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু, শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন বিস্ময় সংগীত বিদ্যালয়ের পরিচালক ওস্তাদ মোহাম্মদ আলী খান ও সোমা সেন।
