শুক্রবার, সেপ্টেম্বর ২৫

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে এবং যুদ্ধবিরতি আলোচনার লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা। ইরানের তাসনিম সংবাদ সংস্থার তথ্যমতে, তেহরানের এই প্রতিনিধিদলে মোট ৭১ জন সদস্য রয়েছেন।

ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এই আলোচক দলটির নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন-

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, সর্বোচ্চ জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান, পররাষ্ট্র উপমন্ত্রী কেজেম গরিবাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

এছাড়া দলে বিশেষজ্ঞ উপদেষ্টা, গণমাধ্যম প্রতিনিধি এবং কূটনৈতিক ও নিরাপত্তা দলের সদস্যরাও অন্তর্ভুক্ত রয়েছেন।

আলোচনার উদ্দেশ্যে পাকিস্তান রওনা হওয়ার আগে মার্কিন প্রধান আলোচক ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, `যদি ইরানিরা সদিচ্ছা নিয়ে আলোচনা করতে চায়, তবে আমরা অবশ্যই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।’

এদিকে এই আলোচনার আবহেই লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বুধবারের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠাতব্য পরবর্তী আলোচনার আগে দেশ দুটির রাষ্ট্রদূতরা ফোনে কথা বলেছেন—যাকে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে।

খবর আর জাজিরার

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version