দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-
নেত্রকোনার দুর্গাপুরে তেরি বাজার জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুমায় মাদকদ্রব্য, বাল্যবিবাহ ও জুয়া বিরোধী সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। দুর্গাপুর থানার ওসি কামরুল হাসান বলেন, ডেপুটি স্পিকার মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণকে আরও সচেতন হতে হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ ও জুয়া সমাজ ও পরিবার ব্যবস্থার জন্য মারাত্মক ক্ষতিকর, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সামাজিক ব্যাধির ক্ষতিকর দিক তুলে ধরে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
