রংপুর থেকে আবু নাসের সিদ্দিক তুহিন

রংপুরে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘ম্যাটার্নাল কেয়ার প্রোগ্রাম (অ্যান্টেনাটাল অ্যান্ড রিস্ক স্ক্রিনিং সার্ভিস)’ শীর্ষক একটি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ০৯ এপ্রিল ২০২৬ নগরীর আলমনগর কেজি মার্কেট, স্টেশন রোড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে ডা. ওয়াসিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মো. আনোয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডা. ওয়াসিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন, রংপুর। এ সময় মূল বিষয়ের ওপর বিস্তারিত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিনিয়র মেডিকেল অফিসার ডা. আফিয়া আমিন অন্তু। মায়েদের পুষ্টির গুরুত্ব ও করণীয় বিষয়ে আলোকপাত করেন পুষ্টিবিদ কানিজ শাহজাদী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানব সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান হিরন এবং জনসংযোগ কর্মকর্তা আবু নাসের সিদ্দিক তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মসূচিতে আগত গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং ঝুঁকি নিরূপণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version