কড়া নিরাপত্তার মধ্যে আজ বৃহস্পতিবার শেরপুর-৩ (শ্রীবরদি-ঝিনাইগাতি) সংসদীয় আসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে এ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৬টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

বিজিবি ময়মনসিংহ সেক্টরের তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় এসব প্লাটুন শেরপুর জেলার শ্রীবরদি ও ঝিনাইগাতি উপজেলায় ভ্রাম্যমাণ ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা আগামী ১১ এপ্রিল পর্যন্ত টহল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবেন।

সীমান্তঘেঁষা এলাকা হওয়ায় সীমান্তে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরাও নির্বাচন কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।

নির্বাচনি তফসিল ঘোষণার পর ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করে ইসি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version