রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেছেন, ডোমার ও ডিমলা উপজেলার সাধারণ মানুষের যেকোনো সমস্যা, ন্যায্য দাবি এবং মূল্যবান পরামর্শ তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ ডোমার-ডিমলা গড়ে তোলা সম্ভব।

সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান। সেখানে তিনি উল্লেখ করেন, এলাকার জনগণের পক্ষ থেকে আসা বিভিন্ন মন্তব্য ও মতামত গুরুত্বসহকারে নোট করা হয়েছে এবং সেগুলো পর্যায়ক্রমে বিবেচনায় নেওয়া হচ্ছে।

সংসদ সদস্য আরও বলেন, “আসুন, আমরা সবাই একসাথে কাজ করি আমাদের এলাকার উন্নয়ন ও কল্যাণে।” তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

তার এই বার্তাকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version