মঙ্গলবার, অক্টোবর ১৩

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার আলোকদিয়া গ্রামের রহমান রহিস মিয়ার ছেলে শহিদ মিয়া (৪৪) এবং রাজন (৩৫)।

রবিবার (৫ এপ্রিল) দুপুরের দিকে ওই দুজনকে জেলা আদালতের প্রেরণ করা হয়েছে বলে জানায় বারহাট্টা ওসি নাজমুল হাসান এবং তার তত্ত্বাবধনে এ অভিযান পরিচালিত হয় বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন।

এরআগে, গতকাল দিনগত মধ্যরাতে উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে আলোকদিয়া গ্রামে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তির দেহ তল্লাশি করে পুলিশ। এ সময় আসামি শহিদ মিয়ার কাছ থেকে ২৩ পিস এবং আসামি রাজনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওসি নাজমুল হাসান দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটকের পর তাদের বিরুদ্ধে বারহাট্টা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আজ (রবিবার) দুপুর আনুমানিক ২টা থেকে আড়াইটার দিকে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিস্তার রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এলাকা থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version