শুক্রবার, সেপ্টেম্বর ২৫

স্টাফ রিপোর্টারঃ জামালপুরের সরিষাবাড়ীর ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন তারাকান্দি বন্ধু একাদশ-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার পোগলদিঘা কলেজ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা আলিফ আরাফাত আলভির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ রজব আলী, ডা. রফিকুল ইসলাম, বাবু মিয়া সহ সংগঠনের সদস্য ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

দোয়া পরিচালনা করেন তারাকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা দুলাল হোসাইন। অনুষ্ঠানের শেষে আশিকুর রহমান আতিককে আহ্বায়ক এবং মোঃ দিপু মিয়া, ইয়ামান সৈকত ও মোঃ আদিল আরাফাতকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি আগামী দুই মাসের মধ্যে ৫০ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। 

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version