শুক্রবার, সেপ্টেম্বর ২৫

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুত করায় ১ হাজার ৬শ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকার ময়নার দোকানে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আলীনগর ইউনিয়নের চিতলিয়া বাজারের হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে আইন অমান্য করে অবৈধভাবে ডিজেল মজুত করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শুক্রবার (৩ এপ্রিল) রাতে ওই প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে হিরন মিয়ার ঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৮টি ড্রামে প্রায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

 এদিকে অভিযানের সময় দোকানদার হিরন মিয়া ও তার ছেলে পালিয়ে যাওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মুনাফা লাভের কোনো সুযোগ নেই। জব্দ ডিজেল পরবর্তীতে সরকারি নির্দেশনা মোতাবেক সাধারণ জনগণের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version