সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে যে ভুয়া স্মারকপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে ৩ দিন অফিস করা প্রসঙ্গে গত ১ এপ্রিল ‘০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০’ নম্বর স্মারকে একটি স্মারক পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, অফিস সময় পরিবর্তনের বিষয়ে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি।

এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হতে সকলকে অনুরোধ জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version