রবিবার, অক্টোবর ১৮

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মাদক এক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফালান মিয়াকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। গ্রেফতারকৃত ফালান মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন চরেরকান্দা গ্রামের কালু মিয়ার ছেলে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল (সোমবার) রাত ১০টা ৪০ মিনিটের দিকে ভৈরব থানার কালিকাপ্রসাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪, সিপিসি-২ (ভৈরব ক্যাম্প) এর একটি আভিযানিক দল।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফালান মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল। এ মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেন। সাজা ঘোষণার পর থেকেই আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি গা ঢাকা দিয়ে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা কালিকাপ্রসাদ এলাকায় আকস্মিক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফালান মিয়াকে আইনের আওতায় আনতে সক্ষম হন।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক ও অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version