Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৭ এপ্রিল দুই দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার গঠনের পর এটিই কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম ভারত সফর হিসেবে বিবেচিত হচ্ছে।

কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে তিনি পোর্ট লুইস-এ অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নেবেন। দিল্লি হয়ে তার মরিশাস যাওয়ার কথা রয়েছে। এ সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তার সঙ্গে থাকবেন।

সফরের প্রথম দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদ্বীপ সিং পুরি-এর সঙ্গেও বৈঠকের বিষয়ে আলোচনা চলছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Exit mobile version