বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের জন্য সরকারি বেতন কাঠামো চালু করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই উদ্যোগের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”। এর মাধ্যমে ক্রীড়াবিদদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে বিশেষ ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে। তারা নিয়মিত বেতনের পাশাপাশি সরকারি সম্মাননাও পাবেন। ভবিষ্যতে পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়িয়ে প্রায় ৫০০ জন ক্রীড়াবিদকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তবে এই সুবিধা পেতে হলে ক্রীড়াবিদদের পারফরম্যান্স ধরে রাখতে হবে। প্রতি চার মাস অন্তর তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। যারা ভালো পারফরম্যান্স বজায় রাখতে পারবেন, তারাই এই বেতন সুবিধা চালিয়ে যেতে পারবেন; অন্যথায় তালিকা থেকে বাদ পড়বেন।

যদিও সবার জন্য সমান বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে, তবে ঠিক কত টাকা দেওয়া হবে—সেই ঘোষণা এখনো দেওয়া হয়নি। জানা গেছে, এই ঘোষণা প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version