দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ৮০ বোতল অবৈধ ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। গ্রেফতারকৃত মাদক কারবারি মো. রবিউল ইসলাম (৩২)। তিনি লালমনিরহাট জেলার বাসিন্দা।

শুক্রবার (২৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস রিলিজের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল টাঙ্গাইল সদর থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাছ বিক্রমহাটি এলাকায় পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে।

এ সময় চেকপোস্টে কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‌‘রৌমারী ট্রাভেলস পরিবহন’ নামক যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সন্দেহভাজন হিসেবে বাসের যাত্রী রবিউল ইসলামকে আটক করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল তার কাছে অবৈধ ফেন্সিডিল থাকার কথা স্বীকার করেন।

তার দেওয়া তথ্য ও দেখানো মতে, বাসের ভেতরে থাকা তার নিজের ট্রাভেলস ব্যাগে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করে র‍্যাব।

র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত আলামতসহ ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টাঙ্গাইল জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version