মাহমুদুর রহমান রনি (বরগুনা):-বরগুনার পাথরঘাটায় “একটু পাশে দাঁড়াই” স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেছে সংগঠনটির সদস্যরা। শুক্রবার (২০ মার্চ ) সংগঠনের সদস্যদের নিজস্ব তহবিল থেকে পাথরঘাটা উপজেলার কালমেঘা, কাঠালতলী , নাচনাপাড়া সহ বিভিন্ন এলাকায় প্রায় অর্ধ শতাধিক  পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে । বিতরণকৃত ঈদ সামগ্রী  ছিল সেমাই , চিনি ,দুধ,মসলা,ট্যাং,সাবান , টুপি ।

ঈদ সামগ্রী পেয়ে  তারা বানু বলেন, প্রতিবছরের মতো এ বছরও আমি ঈদের বাজার পেয়েছি। আমরা গরিব মানুষ, নিজেরা সবকিছু কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। এই সংগঠন থেকে যে বাজার সহায়তা পাই, তা দিয়েই পরিবারের সবাইকে নিয়ে ঈদের দিন সকালে আনন্দ করে রান্না করি ও খাই।

প্রতিবছর নিয়মিত এই সহায়তা পাওয়ায় এখন আর ঈদ এলে বাজার-সামগ্রীর চিন্তা করতে হয় না। আমাদের মতো অসহায় মানুষের জন্য এটি সত্যিই বড় একটি স্বস্তি ও আনন্দের বিষয়।

এ সময় উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান রনি, রুবেল আজমিন, রিপন ,লিমন, রাহাত,সাদেক, রাফিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এসময় তারা বলেন, আমাদের পথচলা ২০১৮ সাল থেকে। বিগত ৯ বছরের ন্যায় এ বছর ও আমরা গরীব ও অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রত্যেকের বাড়ি গিয়ে এই ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছি । আগামী বছর গুলোতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version