রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল আনুমানিক ১০টা থেকে উপজেলার ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির এবং ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. শওকত আলী। তাদের সঙ্গে পুলিশ সদস্যসহ প্রায় ৫০ জনের একটি দল অংশ নেয়। এছাড়াও রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মো. জুলকার নাইন এর নেতৃত্বে ৬৪ জন বিজিবি সদস্য অভিযানে অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি শক্তিশালী সিক্স সিলিন্ডার মেশিন, প্রায় ৩০০টি ড্রাম, রিং পাইপ, প্লাস্টিক পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়। একই সঙ্গে একটি ১২ হর্সপাওয়ার ব্যাটারি, একাধিক রিং পাইপ, লোহার পাইপ ও অন্যান্য যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামাল বানির্ঘাট বিওপির জিম্মায় রাখা হয়েছে বলে জানা গেছে। তবে অভিযানের সময় অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসন জানায়, তিস্তা নদীর জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version