দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা থেকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। গ্রেফতারকৃত আসামির নাম মো. বাবুল হোসেন (৪৫)। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার দেউলী গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে।

বুধবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. বাবুল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামির বিরুদ্ধে ২০২৩ সালে ফুলবাড়িয়া থানায় মাদক মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন আদালত তাকে দুই বছরের সাজা প্রদান করেন। রায়ের পর থেকেই সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।

র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে ও পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version