দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিখোঁজের চার দিন পর শাহিন মিয়া (৩) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহিন মিয়া উপজেলার বাহাদুরপুর গ্রামের মোছা. ঝর্ণা আক্তারের ছেলে।

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি গর্ত থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে বাড়ির পাশের উঠানে অন্যান্য দিনের মতোই খেলাধুলা করছিল তিন বছরের ছোট্ট শাহিন। খেলাধুলা শেষে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর ঘরে ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পায়নি তার পরিবার। পরে নিরুপায় হয়ে শিশুটির মা ঝর্ণা আক্তার বাদী হয়ে বারহাট্টা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

নিখোঁজের চার দিন পর আজ (বুধবার) সকালে স্থানীয় এলাকাবাসী বাহাদুরপুর গ্রামের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পরিত্যক্ত গর্তে শিশুটির অর্ধগলিত লাশ দেখতে পান। খবরটি মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসী সেখানে ভিড় জমান। পরে স্থানীয়রা বারহাট্টা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‍“গর্তে একটি শিশুর লাশ পড়ে আছে, স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়েই বারহাট্টা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মৃতদেহটি নিখোঁজ হওয়া শিশু শাহিনের বলে তার পরিবার শনাক্ত করেছে।”

ওসি আরও জানান, “এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version