স্টাফ রিপোর্টার:
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম এর আয়োজনে সৌহার্দ্য সংলাপ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ১৪ মার্চ (শনিবার) সুনামগঞ্জ পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র রিজওনাল ম্যানেজার আসমা আক্তার এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোহাম্মদ মমতাজুল হাসান আবেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন লাল, নারী প্রতিনিধি হাসিনা বেগম, সাংবাদিক বুরহান উদ্দিন, মুহাম্মদ আমিনুল হক, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অ্যাড আব্দুল আহাদ জুয়েল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ওমর খৈয়াম, জেলা মহিলা দলের লুৎফা বেগম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাফেজা ফেরদৌস লিপন, জাতীয় ছাত্র শক্তির রিদওয়ানুল হক নিহাল প্রমুখ।
