রবিবার, সেপ্টেম্বর ২০

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে একটি নোয়াহ (NOAH) গাড়ি থেকে ৫৬ কেজি গাঁজাসহ দুজন মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২০ হাজার টাকা।

গ্রেফতারকৃত দুই মাদককারবারি হলেন- কিশোরগঞ্জ জেলার বিজয় মিয়া (২৬) এবং নরসিংদী জেলার শিফন মিয়া (২২)।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টায় র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল অনুমান ৭টা ৫ মিনিটের দিকে র‍্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন মুসল্লী এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি নোয়াহ গাড়িতে তল্লাশি চালায় র‍্যাব।

তল্লাশিকালে গাড়িতে থাকা বিজয় মিয়া ও শিফন মিয়াকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী, বিশেষ কৌশলে নোয়াহ গাড়িতে লুকিয়ে রাখা ৫৬ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় আভিযানিক দলটি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নোয়াহ গাড়িটি এবং আসামিদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, এ চক্রটি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন অভিনব কৌশলে মাদক পরিবহন ও ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে ময়মনসিংহের নান্দাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version