দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে দুই কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারি এবং এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টার মধ্যে জেলার সদর থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর ১২টা ৫ মিনিটের দিকে কিশোরগঞ্জ সদর থানার কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল র‍্যাবের একটি দল। এসময় সন্দেহজনক চলাফেরার কারণে মো. ফারুক মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে ফারুক তার হেফাজতে থাকা বাজারের ব্যাগে গাঁজা থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগ তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর থানাধীন মাইজখাপন এলাকায় আরেকটি অভিযান চালায় র‍্যাবের অপর একটি দল। অভিযানে সুমন মিয়া (৩২) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন কিশোরগঞ্জ সদর থানার বাড়খাপন এলাকার মৃত ইদ্রিসের ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সুমন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version