রবিবার, সেপ্টেম্বর ২০

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে অপহৃত এক কিশোরীকে (১৭) ঢাকার উত্তরা থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনার মূল হোতা ও প্রধান অভিযুক্ত শাকিল মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাকিল মিয়ার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া। 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব জানায়, অভিযুক্ত শাকিল মিয়া দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি কিশোরীর বাবা জানতে পেরে শাকিলের পরিবারকে জানান। এতে শাকিল ক্ষিপ্ত হয়ে ওই কিশোরীর বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায়, গত ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ওই কিশোরী তার ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে শাকিল ও তার অজ্ঞাতনামা কয়েকজন সহযোগী জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ২৮ ফেব্রুয়ারি ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অপহৃত কিশোরীকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-১৪, সিপিসি-২ (ভৈরব ক্যাম্প)।

অবশেষে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-১, সিপিসি-২ (উত্তরা ক্যাম্প)-এর সহায়তায় ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং এজাহারভুক্ত প্রধান আসামি শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানিয়েছে, উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার (আইও) কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version