দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে সংঘবদ্ধ ডাকাতি এবং দলবদ্ধ ধর্ষণের একটি চাঞ্চল্যকর মামলার আসামি মো. শাহজাহান শেখকে (৪৫) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। 

রবিবার (৮ মার্চ) রাত ৯টায় র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এদিন দুপুরে রাজধানীর মুগদা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত বছরের (২০২৫ সাল) ৮ জানুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জামালপুরের ইসলামপুরের এক নারীর বসতঘরে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির সদস্যদের ভয়ভীতি দেখিয়ে নগদ তিন লাখ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকারসহ ছয় লাখ ৭৪ হাজার টাকার মালামাল লুট করে। ডাকাতি শেষে তারা ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত বছরের ১০ জানুয়ারি জামালপুরের ইসলামপুর থানায় ডাকাতি ও নারী নির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর এ ঘটনার পর র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় আজ (রবিবার) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে র‍্যাব-৩ এর সহায়তায় ঢাকার মুগদা থানার উত্তরমান্ডা এলাকায় অভিযান চালিয়ে এ মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. শাহজাহান শেখকে গ্রেফতার করা হয়। তার বাড়ি জামালপুর জেলায়।

এরআগ, গত ১ মার্চ র‍্যাব-১৪ এর একই আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে এ মামলার আরেক আসামি মো. সাহেব আলীকে (২৭) গ্রেফতার করেছিল।

গ্রেফতারকৃত আসামি মো. শাহজাহান শেখের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জামালপুর জেলার ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version