দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মদন পৌরসভার সামনের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রামের রনি মিয়া (২৬), তাঁর স্ত্রী রুবি আক্তার (২৭) এবং ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকার বাসিন্দা আঁখি আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মদন পৌরসভার সামনে হাসেম মেম্বারের ভাড়া বাসায় কয়েকজনের সন্দেহজনক আনাগোনা ও অসামাজিক কার্যকলাপের বিষয়টি টের পান স্থানীয় লোকজন। তাৎক্ষণিক তারা মদন থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে না পারায় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জামান জানান, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পৌরসভার সামনের হাসেম মেম্বারের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদের সময় তারা কোনো সদুত্তর দিতে না পারায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ (শনিবার) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version