জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোরাচালানবিরোধী অভিযানে ২২ হাজার ভারতীয় রুপি ও অবৈধ মালামালসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে জামালপুর ৩৫ বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা গ্রামের বাসিন্দা শিপন মিয়া ও আবদুস ছামাদ।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর ১০৭৫ নম্বর সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকায় অভিযান চালায় পাথরেরচর বিওপির বিজিবি সদস্যরা। অভিযানে চোরাচালানের উদ্দেশ্যে আনা ২২ হাজার ভারতীয় রুপিসহ শিপন ও ছামাদকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে রূপি ছাড়াও ১৮ পিস ভারতীয় ওষুধ, মোবাইল ফোন এবং পান মসলা জব্দ করেন বিজিবি সদস্যরা। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত দুই ব্যক্তিকে দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সর্বদা সজাগ রয়েছেন। চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version