নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে নয় কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ ৭০ হাজার টাকা।

মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এরআগে এদিন সকালে কলমাকান্দা থানাধীন নাজিরপুর পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কলমাকান্দা উপজেলার নাজিরপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল জব্বার ওরফে হাসুর ছেলে মো. মহরম আলী (২৫) এবং একই গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. সফিকুল ইসলাম (২৪)।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (মঙ্গলবার) সকাল ৮টা ১০ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত নাজিরপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালায় তাদের একটি রেইডিং টিম। এ সময় আসামি মো. সফিকুল ইসলামের বসতবাড়ির পূর্ব দুয়ারী টিনের গোয়ালঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর খাকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো নয়টি পোঁটলা থেকে মোট নয় কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ওই দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।

অধিদপ্তর জানায়, প্রতিটি পোঁটলায় এক কেজি করে গাঁজা রাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানানো হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version