সোমবার, সেপ্টেম্বর ২১

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে চুরি যাওয়া একটি প্রাইভেটকার মামলার দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ঢাকা ও গাজীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‍্যাব-১৪ (সিপিসি-৩) এর টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার আব্দুল কাদের (২৭) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার মামুন আহমেদ (৪২)।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গত ২৩ জানুয়ারি দুপুরে মো. হুমায়ুন কবির (৫৮) নামে এক ব্যক্তি তার ব্যবহৃত প্রাইভেটকারটি ঘাটাইলের দেউলাবাড়ী ইউনিয়নের ঝুনকাইল দক্ষিণপাড়া এলাকায় পার্কিং করে জুম্মার নামাজ পড়তে যান। বিকেল সাড়ে ৩টার দিকে ফিরে এসে তিনি দেখেন তার গাড়িটি নেই। অজ্ঞাতনামা চোরেরা গাড়িটি চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী হুমায়ুন কবির ওই দিনই ঘাটাইল থানায় একটি চুরি মামলা (মামলা নং-১৭) দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর র‌্যাব-১৪ (সিপিসি-৩) এর টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারে তৎপর হয়।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ উত্তরা ক্যাম্পের সহায়তায় গতকাল সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে সন্দেহভাজন আসামি আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) জয়দেবপুর থানা এলাকা থেকে অপর আসামি মামুন আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version