দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইমন মিয়া:

 গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে সেমাই প্রস্তুত ও মজুদের অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি লাইসেন্সবিহীন কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‎রোববার (১ মার্চ ২০২৬) দুপুরে  সাঘাটা উপজেলার  ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া (ঠাকুরপাড়া) গ্রামের বটতলা বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

‎পুলিশ ও স্থাণীয়রা জানান,  অভিযানে কারখানার মালিক মাহামুদুর রহমান রনি, পিতা মোঃ মাহবুবুর রহমান মন্ডলের বিরুদ্ধে যথাযথ লাইসেন্স ও অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত ও মজুদের প্রমাণ পাওয়া যায়। অভিযানকালে আনুমানিক ৫০ কেজি ভাজা সেমাই ও প্রায় ২৫০ কেজি সেমাইয়ের খামির জব্দ করা হয়।

পরে তা জনস্বার্থে ধ্বংস করা হয়। ‎এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, অনুমোদনবিহীন রং মিশ্রণ এবং লাইসেন্স ছাড়া খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ‎এ বিষয়ে গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাস ব্যাপী বিশেষ অভিযান চালানো হচ্ছে। খাদ্যে ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহার কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version