দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌর শহরের ছোটবাজার এলাকায় একটি স্টুডিওতে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় রাজু সাহা (৪৫) নামের এক ব্যবসায়ী গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পরিচিত ‘হেনা ডিজিটাল’ নামের ওই প্রতিষ্ঠানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যবসায়ীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে স্বাভাবিক দিনের মতোই দোকান খোলেন রাজু সাহা। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই দোকানের ভেতরে থাকা এসিটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভেতরে আটকা পড়ে মারাত্মকভাবে দগ্ধ হন দোকান মালিক রাজু। বিকট শব্দ শুনে আশপাশের ব্যবসায়ীরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গুরুতর আহত অবস্থায় রাজু সাহাকে তাৎক্ষণিকভাবে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বৃষ্টি আক্তার জানান, আগুনে রোগীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা জাকির হোসেন বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এসির কম্প্রেশার বা বৈদ্যুতিক গোলযোগ থেকে বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে আমাদের তদন্ত চলমান রয়েছে।”

এদিকে, শহরের ব্যস্ততম ছোটবাজার এলাকায় দিনের বেলায় এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। দুর্ঘটনা রোধে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version