দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) আওতাধীন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মদগুলো ফেলে চোরাকারবারিরা পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে- ২৪ বোতল ‘এসি ব্ল্যাক’, ১১ বোতল ‘ম্যাকডয়েলস্’ এবং ৭২ বোতল ‘অফিসার্স চয়েস’ ব্র্যান্ডে ভারতের তৈরি মদ। জব্দকৃত এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এরআগে এদিন ভোর রাত ৩টার দিকে ৩১ বিজিবি’র একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এই মাদকবিরোধী অভিযান চালায়। ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৪২ এমপি হতে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর রানীপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

৩১ বিজিবি’র পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version