দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের এমপি মোড় এলাকায় একটি কাঠমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও তাৎক্ষণিক পদক্ষেপে অল্পের জন্য বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে আশপাশের বাসাবাড়ি, দোকানপাট ও পুরো এলাকা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই মিলের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা। মিলের ভেতরে প্রচুর পরিমাণে কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে।

এ সময় আতঙ্কিত এলাকাবাসী তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জানান, “রাত ৩টার কিছু পর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনের তীব্রতা অনেক বেশি ছিল, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় তা পার্শ্ববর্তী বসতবাড়ি বা কাঠের দোকানপাটে ছড়িয়ে পড়তে পারেনি।”

প্রাথমিকভাবে আগুনের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মিলের ভেতরে থাকা মূল্যবান কাঠ ও বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে, আগুন নিয়ন্ত্রণে আসলেও স্থানীয় ব্যবসায়ী ও মিলের আশপাশের বাসিন্দাদের মাঝে এখনো অগ্নিকাঙ্কের আতঙ্ক বিরাজ করছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version