নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন কর্তৃক সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৯৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল মঙ্গলবার রাতে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে এ অভিযান চালানো হয়। নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ মোহনপুর বিওপি’র (বর্ডার অবজারবেশ পোষ্ট) আট সদস্যের একটি বিশেষ টহল দল এতে অংশ নেয়।

টহল দলটি ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৮৮/৪-এস হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের রংপুর নামক স্থানে অবস্থান নেয়। এসময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ‘অফিসার্স চয়েজ’ ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।

৩১ বিজিবি’রর অধিনায়ক আরো জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত এসব ভারতীয় মদ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version