দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে মো. ওবায়দুল্লাহ (৩২) নামে অনলাইন জুয়া চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। গ্রেফতারকৃত ওবায়দুল্লাহ কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে দেড় লাখের বেশি নগদ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (মঙ্গলবার) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ সদর থানার যশোদল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অনলাইন জুয়া খেলার সাথে সক্রিয়ভাবে যুক্ত মো. ওবায়দুল্লাহকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব আরও জানায়, আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে আসামির দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে অবৈধ অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত নগদ এক লক্ষ ৫১ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়। একইসাথে জুয়া খেলার বিভিন্ন অ্যাপস সম্বলিত সিমকার্ডসহ দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা বা প্রচলিত জুয়া আইনে মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version