দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট, হেরোইন এবং নগদ তিন লাখ ৫৬ হাজার ৭২০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাসিন্দা সুমন মিয়া (৩০) এবং নারী মাদক কারবারি মমতা (২৭)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-১৪ (সিপিসি-২) এর ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে পঞ্চবটি পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ক্রয়-বিক্রয়কালে হাতেনাতে সুমন ও মমতাকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা তিন হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০.০৩০ (শূণ্য দশমিক শূণ্য তিন) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬৩ হাজার টাকা। এছাড়া তাদের কাছ থেকে মাদক কারবারে ব্যবহৃত আটটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ তিন লাখ ৫৬ হাজার ৭২০ টাকা জব্দ করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব-১৪ আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদেরকে কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version