মোঃনাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি:

বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান শপথ গ্রহণের পরদিনই প্রশাসনিক নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে এলাকায় আসেন। তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। সংসদ সদস্য বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই আমার প্রথম কাজ জনগণের কাছে আসা। তাদের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি কাজ করতে চাই।” এসময় তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের পরপরই এমপিকে এত কাছে পাওয়া তাদের জন্য আনন্দের বিষয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এভাবেই সাধারণ মানুষের পাশে থাকবেন। নবনির্বাচিত এই সংসদ সদস্যের সরাসরি জনগণের মাঝে উপস্থিতি এলাকাবাসীর মাঝে ইতিবাচক বার্তা দিয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version