দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌরশহরের জয়নগর এলাকায় রেডন ও নিউরন নার্সিং কোচিং সেন্টারের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।

বেলা হেলথ্ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইমরান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলা নার্সিং কলেজ ও বেলা হেলথ্ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক শহিদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহিদুল আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক এবং স্বাস্থ্যখাতের বর্তমান প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, “তকদিরে বিশ্বাস রেখে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। নার্স হওয়ার যে স্বপ্ন নিয়ে আপনারা কষ্ট করছেন, মেস বা হোস্টেলে থেকে পড়াশোনা করছেন, তার ফলাফল মহান আল্লাহর হাতে।”

তিনি বাংলাদেশের স্বাস্থ্যখাতে সরকারি সীমাবদ্ধতা এবং বেসরকারি প্রতিষ্ঠানের অবদানের কথা তুলে ধরে বলেন, “সরকারের যথেষ্ট সীমাবদ্ধতা থাকার কারণেই সরকার নিজ উদ্যোগে বেসরকারি নার্সিং কলেজগুলোর অনুমোদন দিয়েছে। বর্তমানে সরকারি নার্সিং কলেজের তুলনায় বেসরকারি পর্যায়ে অন্তত ছয় গুণ বেশি নার্স তৈরি হচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, দেশে নার্সের যে বিশাল চাহিদা রয়েছে, তা এখনো পূরণ করা সম্ভব হচ্ছে না। বেসরকারি নার্সিং কলেজগুলো সরকারের পাশাপাশি থেকে নার্স তৈরি না করলে দেশের নার্সিং সেবা অনেক পিছিয়ে থাকতো। বর্তমানে নার্সদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রোগীদের সাথে তাদের সেবার মান ও আচরণে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলার ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশেদুল আলম মুজিব, নাগরিক টিভির নেত্রকোনা প্রতিনিধি কে. এম. সাখাওয়াত হোসেন, রেডন নার্সিং কোচিং এর পরিচালক মো. জোবায়ের রনি।

বিশেষ অতিথি ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশেদুল আলম মুজিব শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন, “আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ এবং নতুন বাংলাদেশ গড়ার কারিগর।”

তিনি শিক্ষার্থীদের বাবা-মায়ের স্বপ্নের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “প্রত্যেক বাবা-মায়ের স্বপ্ন থাকে তাদের সন্তান ভালো অবস্থানে যাবে এবং সমাজের সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। আপনারা যারা আজ বিদায় নিচ্ছেন, আপনাদের লক্ষ্য হওয়া উচিত নিজের পায়ে দাঁড়িয়ে দেশের সেবা করা। জীবনকে গড়তে হলে এবং দেশের প্রকৃত সেবক হতে হলে ভালো প্রতিষ্ঠানে নিজেকে গড়ে তোলার কোনো বিকল্প নেই।”

এ অনুষ্ঠানে নিউরন নার্সিং কোচিং এর পরিচালক মো. আয়াতুল ইসলামসহ, শিক্ষকমণ্ডলী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version