দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। এতে বিএনপি’র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জন করেছে। সিলেট বিভাগের ১৯ আসন থেকেও ১৮জন বিএনপি’র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরমধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজারের দুটি উপজেলা থেকেই চারজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উপজেলাগুলো হলো কুলাউড়া ও কমলগঞ্জ। ঢাকা–১৫ আসন থেকে এমপি নির্বিচিত হয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তার বাড়ি কুলাউড়া উপজেলায়। শফিকুর রহমান মোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি।

তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে জামায়াতের আমির ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন। অপরদিকে কেবল কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপি’র শওকতুল ইসলাম শকু। তার বাড়িও কুলাউড়ায়। ১৪ হাজার ৯২৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন তিনি।তার প্রাপ্ত ভোট হলো ৬৮ হাজার ৩৮১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এম সায়েদ আলী।

তিনি দাঁড়িপাল্লার প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট।সকুর জয়ের ফলে দীর্ঘ ত্রিশ বছর পর বিএনপি এ আসন পুনরুদ্ধার করেছে।এদিকে, কমলগঞ্জ উপজেলা থেকেও দুজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিভাগের দুই জেলার দুটি আসন থেকে নির্বাচিত হয়েছেন তারা।বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে বিএনপির প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ও সিলেট-৪ আসন থেকে একই দলের আরিফুল হক চৌধুরী নির্বাচিত হন।তাদের দুজনেরই বাড়িন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার।

এরমধ্যে মুজিব কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার খুশালপুর গ্রামের বাসিন্দা। আর আরিফুল হকের মূল বাড়ি একই উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন। যদিও তিনি বর্তমানে স্ব পরিবারে সিলেটে থাকেন।তারা দুজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।একই উপজেলার বাসিন্দা পৃথক দুটি সংসদীয় আসন থেকে নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। বিএনপির ত্যাগী এ দুজনই মন্ত্রীসভায় স্থান পেতে পারেন রাজনৈতিক সচেতন মহলের ধারণা।গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকে কমলগঞ্জ উপজেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সচরাচর এমন দৃশ্য দেখা যায় না।

নির্বাচিত দুজন হলেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) মৌলভীবাজার-৪ এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এ আসনে তিনি মোট ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। এ ছাড়া এই আসনে বিএনপি’র বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া ৩৪ হাজার ১৪৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

অপরদিকে সিলেট-৪ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এ আসনে তিনি মোট ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version