লোকমান আহমদ,
সিলেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তামাবিল স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম সাময়িকভাবে পাঁচ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
নির্বাচন শেষে সোমবার সকাল থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনকে ঘিরে আমদানি-রফতানি সংশ্লিষ্ট মালিক, কর্মকর্তা-কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকেরা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন ভোটাধিকার প্রয়োগের জন্য।
এ কারণে নির্ধারিত সময় পর্যন্ত বন্দরের কার্যক্রম স্থগিত থাকবে। তবে আগামী সোমবার সকাল থেকে যথারীতি কার্যক্রম চালু হবে বলে তিনি জানান।