দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

লোকমান আহমদ, সিলেট

উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটকেন্দ্রসহ পুরো নির্বাচনী এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি। নির্বাচনকে সামনে রেখে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সাত দফা নির্দেশনা জারি করেছে এবং সেগুলো যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

ভোটের দিন থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত (ভোটের পরবর্তী দুই দিনসহ) মাঠে দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন রোধ, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবেন। মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। পুলিশের জারি করা নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-এক এলাকার ভোটার অন্য এলাকার ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান করতে পারবেন না। এমন কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয় বা ভয়ভীতি প্রদর্শন করে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোট প্রদান শেষে ভোটারদের কেন্দ্র এলাকায় অযথা অবস্থান না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। অনুমোদন ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া নির্বাচনী আইন অনুযায়ী ভোটারদের মুখমণ্ডল দৃশ্যমান রাখতে হবে; নিয়ম অমান্য করে পরিস্থিতি ঘোলাটে করা বা ভোটের লাইনে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

পুলিশ আরও জানিয়েছে, উস্কানিমূলক বক্তব্যে প্রভাবিত না হয়ে যাচাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। ভোটের দিন সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা পরিস্থিতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশ বা নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। নির্বাচনকালীন সার্বক্ষণিক নাগরিক সহায়তার জন্য সিলেট মহানগর পুলিশের জরুরি সেবা ‘জিনিয়া’ অ্যাপ ব্যবহার অথবা হটলাইন নম্বর ০১৩৩৯-৯১১৭৪২-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version